নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চোলাই মদ উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে আবগারি দপ্তরের গাড়ি।
আবারো চোলাই মদ উদ্ধার উদ্ধার করে আবগারি দপ্তরের বড়সড় সাফল্য। কিন্তু চোলাই মত উদ্ধার কার্যে এসে বেশ বড়সড়ো জনরোষের মুখে পড়তে হয় আফগারি দপ্তরকে। পশ্চিম মেদিনীপুরের মোহনপুর এর ওড়িশা সীমান্তে একটি চোলাই মদের গাড়ি যাচ্ছিল সেই খবর আফগারি দপ্তরের কাছে পৌঁছাতেই দপ্তরের আধিকারিকরা এসে পথ আটকে দেয় ওই গাড়িটির। আর তারপরে শুরু হয়ে যায় বিক্ষোভ আবগারি দপ্তরের গাড়ি ঘিরে বিক্ষোভে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গিয়েছে বিক্ষোভের পূর্বে এই অভিযান কার্যে প্রায় ২৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে এসে আবগারি দফতরকে ক্ষিপ্রতার মুখে পড়তে হয়, ভেঙে ফেলা হয় তাদের গাড়ির কাচ। অভিযান কাজে এসে আফগানি দফতরের গাড়িকে ঘিরে বিক্ষেভের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

