বহু আকাঙ্ক্ষিত চাকদহ বাসির স্বপ্নের প্রকল্প সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। কিন্তু প্রকল্পের উদ্বোধনের দিনেই বাধল বিপত্তি। পৌর প্রধান উপ পৌর প্রধান সহ অন্যান্য আধিকারিকদের ঘিরে ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসীরা। উল্লেখ্য আজ ১৫ ই মে সকাল ১১ টা নাগাদ সোমবার চাকদহ তাতলা ২ নং পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত পুড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বর্জ্য পদার্থ নিষ্কাশনের স্থান উদ্বোধন হওয়ার কথা ছিল। সেইমতো স্থানে পৌঁছান চাকদহ পৌরসভার পৌর প্রধান উপ পৌর প্রধান তাতলা 2 নং পঞ্চায়েতের আধিকারিক সহ চাকদার বিডিও অতনু ঘোষ। কিন্তু উদ্বোধনের আগেই একরাশ অভিযোগ গ্রামবাসীদের। উল্লেখ্য গত দু-তিন দিন যাবত চাকদা কামালপুরের রাস্তা দিয়ে বর্জ্য পদার্থের গাড়ি যাতায়াত শুরু করে এবং বিষয়টি এলাকাবাসী নজরে আসতেই গতকাল তারা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ ছিল যে নোংরা আবর্জনার গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই আবর্জনা রাস্তায় পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে যার ফলে জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে তারা জানায়। আজ কার্যত আধিকারিকদের ঘিরে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সেই মুহূর্তের ছবি সরাসরি নতুন বাংলায়।

