মৌমিতা দেবনাথ,
চুরি করে গৃহকর্তাকে চোরের হোয়াটসঅ্যাপ মেসেজ, চোরের কাণ্ডে হতবাক সকলে
বর্তমান সময় হলো ডিজিটালের যুগ। টাকা-পয়সার হিসেব নিকেশ থেকে শুরু করে এমনকি চুরি ডাকাতিও হয় অনলাইনেই। অনলাইন প্রতারনার ফাঁদে পড়েছে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার চোর এমন একটি কান্ড করল যা দেখে রীতিমতো হতবাক সকলে। চুরি করে গৃহকর্তাকে হোয়াটসঅ্যাপ চোরের। কি শুনতে অবাক মনে হচ্ছে তো অবাক মনে হলেও এমনটাই সত্যি।ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানার সূর্যনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গেছে পেশায় পরিবহন ব্যবসায়ী রাজেশ গুপ্তর বাড়িতে চুরি হয় ২৪ জানুয়ারি দুপুরে। বাড়িতে কেউ ছিল না সেই সুযোগ নিয়েই দুই দুষ্কৃতী বাড়িতে ঢুকে নগদ তিন লক্ষ টাকাসহ সোনার গয়না চুরি করে নিয়ে যায় কিন্তু এখানে শান্ত থাকেনি চোর। রাতে বাড়ির মালিককে হোয়াটসঅ্যাপ মেসেজ, চুরি করে বেশ মজা লাগল। রাতে ওই চোর আবারো মেসেজ করে কিরে কত টাকা চুরি গেল। হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ। কিন্তু চোরের এমন কাণ্ডে হতবাক পুলিশ আধিকারিকরাও।

