মৌমিতা দেবনাথ
চালের বস্তার গায়ে সরকারি স্টিকার, তবে কি রাতের অন্ধকারে পাচার হচ্ছে, মিড ডে মিলের চাল?
চালের গায়ে রয়েছে সরকারি স্টিকার বস্তা বস্তা চাল উদ্ধার হল স্কুল জমির পেছন থেকে। তবে কে রাতের অন্ধকারে পাচার হচ্ছে মিড ডে মিলের চাল? ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। রাজ্যজুড়ে যখন অব্যাহত মিড ডে মিল বিতর্ক ঠিক সেই সময় ১০ বস্তা চাল উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। এরপর পুলিশি তৎপরতায় সেই চাল উদ্ধার হয়। তবে কোথা থেকে এলো বিপুল পরিমাণ চাল তা বুঝতে পারছেন না কেউ। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় শোরগোল পড়ে গেছে দাসপুরের ওই এলাকায়।

