চালু হল দুয়ারে বিরিয়ানি পরিষেবা , কিন্তু কোথায়?

মৌমিতা দেবনাথ
চালু হল দুয়ারে বিরিয়ানি পরিষেবা , কিন্তু কোথায়?
এবার বিরিয়ানি প্রেমীদের স্বার্থে শুরু হল দুয়ারে বিরিয়ানি পরিষেবা। কি ভাবছেন এটি কোন সরকারি প্রকল্প , একেবারেই না বিরিয়ানি প্রেমীদের জন্য এবার মানুষের দুয়ারে বিরিয়ানি নিয়ে হাজির হচ্ছেন মালদার এক যুবক। মাত্র একটা ফোনে বিরিয়ানি পৌঁছে যাবে আপনার দুয়ারে। মানুষের সুবিধার্থে এই পরিষেবা দেওয়ায় মাত্র এক সপ্তাহে ব্যাপকভাবে প্রশংসিত মালদার যুবক ঐশ বসাক। মালদহ শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ডকপুকুর জগবন্ধু কলোনির বাসিন্দা ঐস বসাক এবং বাবা রাজু বসাক পেশায় একজন আচার বিক্রেতা। কিন্তু আচার বিক্রি করে সেরকম লাভের মুখ দেখছিল না তারা। তাই অর্থ লাভের আশায় এবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিরিয়ানি বিক্রি করছে ঐশ্। এক পিস ডিম এক পিস আলু, একপিস চিকেন দিয়ে এই বিরিয়ানির দাম মাত্র ৭০ টাকায়। পছন্দমত চিকেনের পিসও বেছে নিতে পারেন ক্রেতারা। আপাতত মালদাবাসী এই দুয়ারে বিরিয়ানি পরিষেবা পেয়ে বেশ খুশি কারণ যখন তখন হাতের মুঠোয় চলে আসছে এখন বিরিয়ানি।