মলয় দে নদীয়া:-নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের আড়বলদা গ্রামের রমেশ বিশ্বাসের স্ত্রী ৬২ বছর বয়সীসত্য রানী বিশ্বাসের আজ মৃত্যু হয় বিদ্যুৎপৃষ্ট হয়ে।
কন্যা, অপর্ণা বিশ্বাস বলেন, দীর্ঘ আট বছর যাবত এভাবেই একদিকে চাপা কল অন্যদিকে মোটরে জল তুলে থাকেন তারা। তবে কোনদিন ওই চাপা কল বিদ্যুৎ হয়ে যাওয়ার কোন ঘটনা ঘটেনি।
কিন্তু আজ মায়ের স্নান হয়ে যাওয়ার পর বাবার জন্য জল তুলতে গিয়ে হঠাৎ কল পাড়ে পড়ে ছটফট করতে থাকে মা। পরিবারের অপর এক সদস্য তাকে ধরতে গিয়ে সেও গুরুতর অসুস্থ হয়ে পড়ে, এরপর মেন সুইচ অফ করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে, মাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অন্যদিকে ছেলের চিকিৎসা চলছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

