চাপড়ায় স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার

ফের চাকরি দেওয়ার নামে লক্ষাদিক টাকা প্রতারণার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি কান্ডে যখন জেহেরবার রাজ্য রাজনীতি। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে জেল হেফাজতে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীরা সেই সময়ে এবার খবরের শিরোনামে নদীয়ার চাপরা। চাপড়ায় স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষাদিক টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল চাপরা থানার পুলিশ।জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম নিখিল সমাদ্দার তার বাড়ি উত্তর ২৪ পরগনার নিউটাউনে। ধৃতকে মঙ্গলবার শক্তিনগর জেলা আদালতে তোলা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নামে ১৩ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে ওঠে। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।