চাকলা মন্দিরে দিলীপ ঘোষ পৌঁছাতেই উঠল ‘গো ব্যাক’ স্লোগান

নিজস্ব প্রতিবেদন,মৌমিতাদেবনাথ,
চাকলা মন্দিরে দিলীপ ঘোষ পৌঁছাতেই উঠল ‘গো ব্যাক’ স্লোগান
চাকলা লোকনাথ মন্দিরে পুজো দিতে পৌঁছেছিলেন দিলীপ ঘোষ আর তিনি পৌঁছাতেই তাকে উদ্দেশ্য করে তৃণমূল কর্মী সমর্থকদের তরফে উঠলো গো ব্যাক স্লোগান। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ যে বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে গিয়েছিলেন তখন তাকে উদ্দেশ্য করেও একদল বিজেপি সমর্থক জয় শ্রীরাম স্লোগান তুলেছিল। সেই স্লোগানের পাল্টা প্রতিবাদ হিসেবে দিন তৃণমূলের কর্মী সমর্থকরা দিলীপ ঘোষের উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তোলে। এই ঘটনার প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন যে, এতে আর কি করার আছে যারা অকর্মণ্য তারা এটা ছাড়া কিছুই করতে পারে না। দেখুন সেই ভিডিও দিলীপ ঘোষ পৌঁছাতেই তাকে উদ্দেশ্য করে চলছে গো ব্যাক শ্লোগান।