মৌমিতা দেবনাথ,
চাকদা শহর তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ৪ নম্বর ওয়ার্ডে পালিত হল ভাষা দিবস
আজ মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাকদহের ৪ নম্বর ওয়ার্ডে চাকদা শহর তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেব কৃষ্ণ মজুমদার এবং চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিপ রায় সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে ভাষা দিবস উপলক্ষে চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার বলেন, বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য বাঙালিরা আত্ম বলিদান দিয়েছিল, সেই আন্দোলন করতে গিয়ে যারা রক্তাক্ত হয়েছেন সেই শহীদদের স্মরণ করার জন্য এই আয়োজন করা হয়েছে। চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিপ রায় বলেন, ১৯৯৯ সালে নভেম্বর মাসে বাংলা ভাষার এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বের ১৮৮ টি দেশ তাকে সমর্থন করে। তৃণমূল কর্মীদের মিলিত উপস্থিতিতে আজ ভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হল।

