নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
চাকদা বিষ্ণুপুরে রাতের অন্ধকারে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
হঠাৎই মধ্যরাতে বিকট বোমার আওয়াজে কেঁপে উঠলো ঘরবাড়ি। ঘটনাটি ঘটে চাকদা বিষ্ণুপুর গ্রামের অন্তর্গত হাড়ি পুকুর এলাকায়। ভরত বিশ্বাস নামে ওই ব্যক্তি জানান যে রাত সাড়ে বারোটা নাগাদ হঠাৎ হঠাৎই বিকট বোমার শব্দে তার ৮ মাসের ছোট বাচ্চা ছেলে কেঁপে ওঠে তখন বাইরে বেরিয়ে তারা দেখতে পান যে বোমার বিভিন্ন রকমের পোড়া জিনিস সারা উঠোনে ছড়ানো এবং তাদের বাড়িটি টিনের চালের ফলে বিস্ফোরনে দেওয়ালের একটি অংশ ক্ষতি হয়েছে। ওই ব্যক্তি জানান যে বাড়িতে তার বৃদ্ধ মা, আট মাসের ছোট্ট সন্তান এবং স্ত্রী আছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা বুঝতে পারছেন না কেউ। এ ব্যাপারে স্থানীয় চাকদা থানায় অভিযোগ ও দায়ের করা হয়েছে কিন্তু তাদের অভিযোগ যে প্রশাসনের পক্ষ থেকে কোনরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওই ব্যক্তি জানান তার কারো সাথে কোন রকম শত্রুতা বা কিছু নেই ফলে কোন দুষ্কৃতীরা এ কাজ করেছে তা খতিয়ে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি।

