চাকদা বিষ্ণুপুরে বৈদ্যুতিক সাপ্লাই অফিস ঘেরাও করল কাদাঘাটার গ্রামবাসীরা

দীর্ঘদিন যাবত বিদ্যুৎ পরিষেবা, ঠিকমতো না পাওয়ায় আজ ২১শে জুন বুধবার দুপুর দেড়টা নাগাদ চাকদহ থানার অন্তর্গত বিষ্ণুপুরের বৈদ্যুতিক সাপ্লাই অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল কাদাঘাটার গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন যাবত তারা ভোল্টেজের সমস্যায় ভুগছেন। এর আগেও বহুবার সাপ্লাই অফিসে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি। লো ভোল্টেজ এর কারনে ফ্যান টিভি ফ্রিজ বন্ধ রাখতে হচ্ছে তাদের এমনকি বাচ্চারা পড়াশোনাও করতে পারছে না, সন্ধ্যা হলেই ফ্যান চালানো যাচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। গ্রামবাসীদের আরো অভিযোগ, গত মঙ্গলবার বজ্রপাতে তাদের বিদ্যুতের ট্রান্সফর্মার পুড়ে যায়। এরপরই তারা অফিসে যোগাযোগ করেন কিন্তু এখনো পর্যন্ত নতুন ট্রান্সফর্মার দেওয়া হয়নি বলে অভিযোগ। বিদ্যুৎ অফিস থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু গ্রামবাসীরা হুশিয়ারি দিলেন যদি ১৫ দিনের মধ্যে সমস্যা না মেটে তবে আবার সাপ্লাই অফিসে আসবেন তারা। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে এরপর বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।