চাকদা পেপার মিলের পাশে আচমকা দাউ দাউ আগুনে জ্বলে উঠলো পাকাটির গাদা

চাকদা পেপার মিলের পাশে আচমকা দাউ দাউ আগুনে জ্বলে উঠলো পাকাটির গাদা

এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সকাল ১১ টা নাগাদ চাকদা রানীনগর পেপার মিলের পাশে রাস্তার দু’ধারে সারি সারি দাঁড়িয়ে থাকা পাকা টির গাদায়। হঠাৎ ই লেলিহিন শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন দেখতে পেয়ে ই দৌড়ে আসে প্রতিবেশী এবং চাষিরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি চাকদা রানীনগর পেপার মিলের পাশে চাষীদের জমিয়ে রাখা সারা বছরের সঞ্চয়ের পাকাটি পুড়ে ছাই হয়ে গেল। স্থানীয় বাসিন্দা এবং চাষীরা সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গেছে। অত্যন্ত দুর্বিষহ সেই ছবি আপনারা নতুন বাংলার পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি যে কয়েকজন বাচ্চা মিলে বাজি পোড়াচ্ছিল রাস্তার ধারে আর তখনই নাকি ঘটে এমন দুর্ঘটনা। এই পাকাটির মাধ্যমেই এলাকার চাষীরা সারা বছরের জীবিকা নির্বাহ করে থাকে আগুনের লেলিহান শিখা মুহূর্তে চোখে নিমেষে সবকিছু ধ্বংস করে দিল। স্থানীয় বাসিন্দারা বালতি বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। ভয়ংকর সেই দৃশ্য নতুন বাংলা তুলে ধরছে আপনাদের সামনে।