চাকদা থানা অন্তর্গত তাতলায় গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির

চাকদা থানা অন্তর্গত তাতলায় গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানাজা মৃত ব্যক্তি আনুমানিক বছর ৪০ এর রুপম মিস্ত্রি নদিয়া জেলা চাকদা থানার অন্তর্গত ভাটপাড়া গৌরীপুরের বাসিন্দা। প্রত্যেক দিনের মত সোমবার সকালে রুপম মিস্ত্রি তার ভাই এবং সহকর্মীদের নিয়ে গাছ কাটতে জান চাকদা থানার অন্তর্গত তাতলা অঞ্চলে। সেখানেই গাছ কাটতে কাটতে আচমকায় গাছের উপর থেকে নিচে পড়ে যান রূপম মিস্ত্রি মাথায় চোট লাগে এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকে। তড়িঘড়ি তাকে সেখান থেকে তার ভাই এবং অন্যান্যরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন তার অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি তাকে স্থানান্তর করা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল আনার পর তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। এরপর তার মৃতদেহ ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ মর্গে।