মলয় দে নদীয়া:- চাকদা থানার সামনে বঙ্গীয় স্বর্ণকার সমিতির চাকদহ শাখার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ
আজ দুপুর বারোটা নাগাদ চাকদহ থানার মোড়ে চাকদহ থানার মূল গেটের সামনে বঙ্গীয় স্বর্ণকার সমিতির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করে চাকদহ এলাকার বেশ কিছু স্বর্ণশিল্পী ।
তাদের অভিযোগ গত শুক্রবার তাদের সংগঠনের সেক্রেটারি সঞ্জয় দাস এর উপর আক্রমণ হয় এবং আক্রমণের পরে তারা লিখিত আকারে চাকদহ থানায় অভিযোগ করে কিন্তু অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে এই অভিযোগ কেন্দ্র করে পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ তারা অবস্থান বিক্ষোভে বসে
40 মিনিট এই অবস্থান-বিক্ষোভ চলে এবং তারা জানান এখনই যদি দোষীদের গ্রেপ্তার না করা হয় তাহলে তারা সারা বাংলা জুড়ে তাদের অবস্থান বিক্ষোভ চালবে।

