সোমবার রাতে চাকদা চুয়াডাঙ্গায় চাকদা বনগাঁ রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বয়স আনুমানিক ৩৭ বছর। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিল সেই সময় একটি 10 চাকা লরি এসে ওই ব্যক্তিকে সজরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় সে রাস্তায় লুটিয়ে পড়ে ।স্থানীয়রা ওই ব্যক্তিকে চাকদা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসক। মঙ্গলবার ওই ব্যক্তির দেহকে ময়নাতদন্ত করার জন্য কল্যাণী পুলিশ মরগে পাঠায় চাকদা থানার পুলিশ। তবে শেষ পাওয়া খবর অব্দি এখনো ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।

