চাকদার উদয়ন নগর যাত্রী সংঘে ক্লাবের আর্জেন্টিনা ভক্তরা উচ্ছ্বসিত কাতার বিশ্বকাপ ফাইনাল নিয়ে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদার উদয়ন নগর যাত্রী সংঘে ক্লাবের আর্জেন্টিনা ভক্তরা উচ্ছ্বসিত কাতার বিশ্বকাপ ফাইনাল নিয়ে।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষার তারপরে,তারপরই লুসেইল স্টেডিয়ামে শুরু হতে চলেছে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল। মেসি না এমবাপে কাতারে কার হাতে উঠতে চলেছে ট্রফি তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দলের প্রথম একাদশে অ্যাঞ্জেল দি মারিয়া ফিরবেন না তিনি এখনও পুরোপুরি চোটমুক্ত নন। তবে ম্যাচের আগে দি মারিয়কে নিয়ে আশার আলো দেখিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর এর মধ্যেই উচ্চশিত মেসি ভক্তরা। জায়গায় জায়গায় আর্জেন্টিনা ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা চোখে পড়ছে। কোথাও লাগানো হয়েছে এলিডি টিভি, জাইন্ট স্ক্রিন। মনোজ পাল নামে এক আর্জেন্টিনা ভক্তকে দেখা যাচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে মুখে আর্জেন্টিনার ট্যাটু একে উন্মাদনা প্রদর্শন করতে। যাত্রী সংঘের মেসি ভক্তদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রবল উত্তেজনা। আর্জেন্টিনার জার্সি গায়ে সেজেছে ভক্তরা। লাগানো হয়েছে বিশাল বড় এলইডি টিভি খেলা দেখার জন্য। আপাতত কাতার বিশ্বকাপের ফাইনালে বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে সেটা আসন্ন সময় বলবে।