চাকদায় বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করল চাকদা থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধের নাম হারান চন্দ্র বিশ্বাস ,বয়স ৫০ বছর, বাড়ি চাকদা থানার অন্তর্গত চৌগাছা৷ গতকাল বিকেলে বৃদ্ধের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ৷ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, মৃত বৃদ্ধ মদ্যপান করতো, আর তার জেরে পারিবারিক অশান্তি হতো মাঝেমধ্যেই৷ অবশেষে মানসিক অবসাদ আত্মঘাতী হয় ঐ বৃদ্ধ৷ এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি চাকদহ থানায়৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ,তদন্ত শুরু করেছে৷ আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কল্যাণী মর্গে পাঠায় পুলিশ৷

