চাকদায় জমি বিবাদের জেরে ভাইকে নিরানী দিয়ে কোপের অভিযোগ দাদার বিরুদ্ধে

জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে নিরানী দিয়ে কোপানোর অভিযোগ নিজের দাদার বিরুদ্ধে। আজ ২৯ শে মে সোমবার ঘটনাটি ঘটেছে চাকদহ থানার অন্তর্গত শ্রীরামপুরে। আক্রান্ত ব্যক্তি প্রদীপ বিশ্বাস এর অভিযোগ আজ সকালে জমি জমা নিয়ে দাদা বিদ্যুৎ বিশ্বাসের সাথে তার বচসা হয়, আচমকাই নিড়ানি দিয়ে তাকে কোপ দেয় দাদা। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা চাকদা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং দাদার বিরুদ্ধে চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ প্রশাসন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।