নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ শিমুরালি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের প্রাক্তনীদের যৌথ উদ্যোগে আয়োজিত হল বসে আঁকো প্রতিযোগিতা
চাকদহ থানার অন্তর্গত শিমুরালি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং সেখানকার প্রাক্তনীদের যৌথ উদ্যোগে একটি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার কলেজে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে রাউতারি বালক ও বালিকা এবং কল্যাণী এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ৪০ জন পড়ুয়া। তবে শুধুমাত্র অংকন প্রতিযোগিতা নয় এদিন প্রাক্তনীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহাবিদ্যালয়ের অধ্যক্ষা অহনা চক্রবর্তী। প্রাক্তনীদের সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষিকা শুক্লা বিশ্বাস। শিক্ষক দেবাশীষ গুহ, গোপাল স্বর্ণকারসহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিভিন্ন জায়গা থেকে প্রাক্তনীরা এখানে অংশগ্রহণ করেছে।

