মৌমিতা দেবনাথ,
চাকদহ শিমুরালি মনসাপোতায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
আজ ৩রা মার্চ শুক্রবার চাকদহ শিমুরালি মনসাপোতায় একটি মারুতি ভ্যান গাড়ি ট্রেনের নিচে ঢুকে যাওয়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন দুপুর চাকদা থেকে বারোটা সাত এর ডাউন শান্তিপুর লোকাল শিয়ালদার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় শিমুরালি মনসা পোতা রেলগেট সংলগ্ন এলাকায় হঠাৎই একটি স্কুল মারুতিগাড়ি রেল লাইনের উপরে উঠে আসে। আর এরপরে ট্রেনের ধাক্কায় কার্যত মারুতি ভ্যানটি ট্রেনের সামনের চাকায় ঢুকে যায়। দুর্ঘটনায় হতাহতের কোন খবর এখনো পর্যন্ত না থাকলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরো জানাচ্ছেন দুর্ঘটনায় গাড়ির চালক পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তবে দুর্ঘটনা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে কিভাবে এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল তার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

