চাকদহ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজিত সভায় গঠিত হল সম্পূর্ণ ব্যবসায়ী কমিটি

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

চাকদহ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজিত সভায় গঠিত হল সম্পূর্ণ ব্যবসায়ী কমিটি।আজ চাকদহ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সম্মিলনী সভা। মূলত তাদের আজকের কর্মসূচি ছিল বিগত যে সভার মধ্য দিয়ে সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছিল আজ তার ওপেন সেশন অনুষ্ঠিত হয়েছে। যেখানে পূর্ণাঙ্গ ব্যবসায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা কমিটি এবং রাজ্য কমিটির সদস্যগণ। আজকের এই সম্মেলনী সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গোকুল বিহারী সাহা। চাকদহ ব্যবসায়ী সমিতির সভাপতি ননী ঘোষ জানালেন যে, ইনারসেশনের পর সম্পূর্ণ ব্যবসায়ী কমিটি গঠন করার জন্য আজকের এই সভাটি অত্যন্ত জরুরি ছিল। এছাড়াও উপস্থিত ছিলেন চাকদহ ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার, তিনি জানালেন যে আগামী দিনে তারা বিপদে মানুষের পাশে দাঁড়াবেন এবং বিভিন্ন রকম সামাজিক কাজেও যুক্ত হবেন।মোট ৭২ টি ইউনিট আজকের এই সভায় যোগদান করেছে। আজ এই কর্মসূচিতে চাকদহে যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আছেন তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হন সেই বিষয়গুলোকে আজকের সভায় তুলে ধরা হয়েছে।