চাকদহ বিষ্ণুপুরে নারকেল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধের

গতকাল ডাব কাটতে গিয়ে নারকেল গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের । ঘটনাটি ঘটেছে চাকদহ থানার অন্তর্গত বিষ্ণুপুর নেউলিয়ায়। আজ ৩০ শে মে মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে চাকদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই বৃদ্ধের নাম রেপতি বিশ্বাস, বয়স আনুমানিক ৭০ বছর বাড়ি চাকদা থানার অন্তর্গত বিষ্ণুপুর নেউলিয়া পাড়ায়। মৃত ওই বৃদ্ধের ছেলে সঞ্জয় বিশ্বাস জানালেন তার বাবা ডাবের ব্যবসা করতেন গতকাল বিষ্ণুপুর হাই স্কুল এর পেছনে একটি নারকেল গাছে উঠেছিলেন ডাব কাটার জন্য। দুপুর বেলা গাছে ওঠার সময় শরীর অসুস্থ লাগছিল যে কারণে হয়তো পড়ে গেছেন গাছ থেকে। বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার। ঘটনার তদন্তে চাকদা থানার পুলিশ প্রশাসন।