চাকদহ বিপিনবিহারী বিদ্যাপীঠে শিশু দিবস এবং ডায়াবেটিস দিবস উপলক্ষে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

চাকদহ বিপিনবিহারী বিদ্যাপীঠে শিশু দিবস এবং ডায়াবেটিস দিবস উপলক্ষে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা,আজ জাতীয় শিশু দিবস এবং একই সাথে বিশ্ব ডায়াবেটিস দিবস ও। তাই এই উপলক্ষে চাকদহ দুর্গানগর বিপিনবিহারী বিদ্যাপীঠে শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হলো। স্কুলের প্রধান শিক্ষক জানালেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক শিশুরা চোখে ঠিক মত দেখতে পায় না বা কানে ঠিক মতো শুনতে পায় না অনেক সময় এরকম হয়ে থাকে যে তাদের বাবা মায়েরা জিনিসগুলোকে ধরতে পারে না তাই আজ জাতীয় শিশু দিবসে তারা বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হলো। এই পরীক্ষায় যাদের কোনরকম ত্রুটি দেখা যাবে পরবর্তীকালে তাদের চিকিৎসার বন্দোবস্তের চেষ্টা ও স্কুলের পক্ষ থেকে করা হবে। অনুভব স্বেচ্ছাসেবী সংস্থা এতদিন বিভিন্ন প্রান্তিক এবং অচিরাচরিত যে স্কুলগুলো আছে ইটভাটা সহ এরকম বিভিন্ন জায়গায় এতদিন বিনামূল্যে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা তারা করেছে। তবে বিদ্যালয় শিশুদের ক্ষেত্রেই প্রথম এই ধরনের উদ্যোগ তারা নিলেন। অনুভব স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি গৌর অধিকারী জানালেন যে বিদ্যালয়ের শিশুরা তাদের কাছে নিজেদের শিশুদের মত তাই এই সমস্ত বাচ্চারা যাতে আগামী দিনে সঠিকভাবে বিকশিত হতে পারে সেই কারণেই আজ বিদ্যালয় এই স্বাস্থ্য পরীক্ষা করানো হলো। আগামী দিনে তাদের এই প্রচেষ্টা জারি থাকবে। এরকম ভাবনাকে অনেক সাধুবাদ জানাতেই হয়। আগামী দিনেও অনুভবের মতো আরও স্বেচ্ছাসেবী সংস্থা ভালো কাজে এগিয়ে আসুক।