চাকদহ বাপুজী বিদ্যামন্দিরে আয়োজিত হল মেধা অন্বেষণ পরীক্ষা ২০২২

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ বাপুজী বিদ্যামন্দিরে আয়োজিত হল মেধা অন্বেষণ পরীক্ষা ২০২২।
চাকদহের বাপুজি বিদ্যামন্দির স্কুলে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হলো। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মূলত ক্লাস ফোর ফাইভ এবং ক্লাস এইট এর জন্য এই মেধা পরীক্ষার আয়োজন করা হয়েছে। বিদ্যালয় এর সহ-শিক্ষক অরুণাংশ খান্ডা জানালেন যে এই মেধা পরীক্ষার মাধ্যমেই আগামী দিনে স্কুলে ভর্তি পরীক্ষা হবে এবং যারা এই পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে চাকদহের বাবুজি বিদ্যালয় শিক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কমে গেছে আগের তুলনায়। যে বিষয়ে কথা বলতে গিয়ে, শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ জানালেন, চাকদহের মধ্যে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে ওঠা ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর জন্যই বর্তমানে বাপুজি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে। তাই আগামী দিনে যাতে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো যায় সেই কারণে তাদের এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন। তার আশাবাদী যে আগামী দিনে কিছুটা হলেও এই খরা তারা কাটিয়ে উঠবেন। এবং এবার থেকে প্রতি বছরই বাপুজী বিদ্যালয় এই মেধা পরীক্ষার আয়োজন করবে।