মৌমিতা দেবনাথ,
চাকদহ বনমালীপাড়ায় সাপের কামড়ে মৃত্যু এক গৃহবধূর
চাকদহ বনমালী পাড়ায় সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধুর। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধুর নাম দেবিকা সরদার বয়স ২৫ বছর। গৃহবধুর পিসেমশাই জানিয়েছেন, গতকাল রাতে ওই গৃহবধুকে সাপে কামড় দেয়, দুই মেয়ে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন এবং তার স্বামী তাপস সরদার কর্মসূত্রে বাইরে ছিলেন। এরপর ভোরের দিকে ওই গৃহবধু তার শাশুড়িকে ডেকে বলে যে সাপে কামড় দিয়েছে।এরপর তড়িঘড়ি তাকে চাকদহ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ শুক্রবার চাকদহ থানার পুলিশ মৃতদেহ টি ময়না তদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।

