চাকদহ পূর্বাচল মাঠে আয়োজিত হল ডগ শো

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ পূর্বাচল মাঠে আয়োজিত হল ডগ শো
কনকনে শীতের আমেজে গতকাল চাকদহ পূর্বাচল মাঠে হরেক রকম পোষ্য কুকুরদের নিয়ে আয়োজিত হলো ডগশো। ছোট বড় মাঝারি কত রকম তাদের চেহারা আবার নামও ভিন্ন কেউ ল্যাব কেউ জিএসসি কেউবা ডঙ্কর জিএসসি। চাকদহের পূর্বাচল মাঠে আয়োজিত এই ডগশো এ বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। যেখানে অংশগ্রহণ করেছিল প্রায় আশি থেকে ৯০ টি পোষ্য কুকুর। ভিন্ন জাতের কুকুরদের নিয়ে পরপর তিন বছর এই শো আয়োজিত হয়ে চলেছে। এই শোয়ের উদ্যোক্তা প্রীতম রায় জানালেন যে শুধুমাত্র চাকদহ নয় দূর দূরান্ত যেমন কলকাতা আসানসোল দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে পোষ্য কুকুররা এই শোতে অংশগ্রহণ করতে এসেছে। তিনি কোন অর্গানাইজেশনের সাথে যুক্ত নয় নিজে থেকেই উদ্যোগ নিয়ে পরপর ৩ বার এসো আয়োজন করে চলেছেন। তাই আগামী দিনে তিনি চাকদহবাসীকে অনুরোধ জানিয়েছেন তার পাশে এসে দাঁড়ানোর জন্য। এই ডগ শো দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়।