নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
চাকদহ কলেজের ৫০ তম সুবর্ণজয়ন্তী বর্ষ সমাপ্তি অনুষ্ঠান উদযাপন।আজ চাকদহ কলেজ ৫০ তম বর্ষ পূরণ করেছে। আর আজকের এই ৫০ তম বর্ষ পূরণ উপলক্ষে চাকদহ কলেজে অনুষ্ঠিত হচ্ছে সুবর্ণ জয়ন্তী বর্ষ। এ সুবর্ণ জয়ন্তী বর্ষের চাকদহ কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন রকম পড়াশুনা বিষয়ক আলোচনা। চাকদহ কলেজের প্রিন্সিপাল ডক্টর স্বাগতা দাস মোহন্ত জানান যে আজকের দিনটিতে তারা কেউ ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেননি। আশেপাশের ১৩ টি বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ অতিথি হিসেবে। তিনি আরো জানান আজকের দিনটিকে তারা শুধুমাত্র পঠন পাঠন এর মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ সচেতনতা পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পড়াশোনা এভাবে পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন স্কুলের সাইন্স আর্টস কমার্সের কিছু ছাত্র-ছাত্রীদের ডাকা হয়েছে তারা ল্যাব পরিদর্শন করেছে এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এছাড়াও গয়েশপুর সারদা আশ্রমের সম্পাদিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার হাতে একটি চেক তুলে দেওয়া হবে সেখানকার অনাথ শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য। আজকের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদাহ রামলাল একাডেমীর প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল রঞ্জন মহাশয়। দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে চাকদাহ কলেজ পরিবারের পক্ষ থেকে আজকের দিনটিকে No Vehicle Day হিসাবে পালন করা হয়েছে।

