নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহে সুনীল কুমার দে ওয়েলফেয়ার সোশ্যাল সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হল বাৎসরিক রক্তদান শিবির
আজ চাকদা হয়ে স্বর্গীয় সুনীল কুমার দে ওয়েলফেয়ার সোশ্যাল সোসাইটি পক্ষ থেকে আয়োজিত হলো বাৎসরিক রক্তদান শিবির। চাকদহ বিডিও অফিস এর সামনে সকাল ১১ টা থেকে এই রক্তদান শিবির আয়োজিত হয়।যেখানে স্বেচ্ছায় রক্তদান করেছে ৫০ জন মানুষ।সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবছর তাদের এই রক্তদান শিবির তৃতীয় বর্ষের পদার্পণ করেছে। সুনীল কুমার ডে ওয়েলফেয়ার সোস্যাল সোসাইটির সভাপতি এবং তার ছেলে সুব্রত দে জানালেন যে এই রক্তদান শিবিরে বাংলাদেশের প্রাক্তন ন্যাশনাল প্লেয়ার গোবিন্দচন্দ্র সরকার এবং খেলোয়াড় উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত হয়েছেন। আর দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আজ রক্ত দিতে এসেছেন। প্রথম রক্তদান করেছেন শান্তিপুর ফুলিয়ার একজন ব্যক্তি। শুধু রক্তদান শিবিরই নয় সারা বছরই বছরই তারা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকেন। গরিব দুস্থদের সাহায্য করে থাকে এই ওয়েলফেয়ার সোসাইটি। আগামী দিনেও তারা মানুষের পাশে এভাবেই দাঁড়াবেন।

