চাকদহে রাতের অন্ধকারে বিল্ডার্সের দোকানে শাটার ভেঙে লক্ষাধিক টাকা চুরি

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

চাকদহে রাতের অন্ধকারে বিল্ডার্সের দোকানে শাটার ভেঙে লক্ষাধিক টাকা চুরি।চাকদহ থানার অন্তর্গত বলরামপুর বাজারে রাতের অন্ধকারে বিল্ডার্সের দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। দোকানের মালিক সুমিত মজুমদার জানান গতকাল তার বিয়ে বাড়ির নিমন্ত্রণ থাকায় তিনি দোকানে আসতে পারেননি।রাতে ওই ব্যক্তি দোকানের শাটার বন্ধ করে যান। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায় রাত দেড়টা নাগাদ শাটার ভেঙে তারা দোকানে ঢোকে। সকালে চাবি নিয়ে দোকান খুলতে এসে দেখতে পান দোকানের শাটার অর্ধেক খোলা। ভেতরে ঢুকে তিনি দেখতে পান চুরি হয়ে গেছে প্রায় দেড় লক্ষ টাকা। এর পরেই তিনি আশেপাশের মানুষজনকে ডাক দেন। দোকানদার আরও জানান যে এরকম ঘটনা এই প্রথমবার তার দোকানে ঘটেছে। আশেপাশে কোন বাড়িঘর না থাকায় কেউই নাকি বিষয়টি টের পাননি। কারা এত বিপুল পরিমাণ টাকা চুরি করল তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি।এরপর স্থানীয় চাকদহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।