চাকদহে বৌভাতের রাতে নববধূকে মেরে ফাটিয়ে দিল নাক

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

চাকদহে বৌভাতের রাতে নববধূকে মেরে ফাটিয়ে দিল নাক।চাকদহে বৌভাতের রাতে নিজের বোনকে মেরে নাক ফাটিয়ে দিল দাদা, এমনটাই অভিযোগ করলেন বোন পূজা দাস। বোনের অভিযোগ, এদিন তার বৌভাতের দিন রাতে তার মাকে মারধর করে দাদা মনোজ দাস। বহুদিন যাবত নাকি টাকা পয়সার জন্য দাদা মায়ের সাথে ঝামেলা অশান্তি করত। সেই খবর পেয়ে মাকে বাঁচাতে পৌঁছান তিনি। তার অভিযোগ,ফোন করে তাকে খুন করার হুমকিও দেওয়া হয়। মাকে বাঁচানোর জন্য বাড়িতে গেলে তখন তার উপরেও আক্রমণ করে তার দাদা। চাকদহের দুধ কুমারে তাদের বাড়ি। মা রিতা দাসের অভিযোগ মারধর করার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ ও করে তার ছেলে। এর পরই তাকে চাকদহ হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের আরো অভিযোগ ৫০ হাজার টাকার জন্যই নাকি ছেলে মাঝেমধ্যেই তার গায়ে হাত তোলে।এরপরেই ছেলের নামে চাকদহ থানায় অভিযোগ দায়ের করে মা।