নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহে গরু নিয়ে বাড়ি ফেরার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত এক ব্যক্তি,
রাস্তার ধার দিয়ে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন আর এমন সময় অ্যাম্বুলেন্স এসে ধাক্কা মারে এক ব্যক্তিকে। এমনটাই অভিযোগ স্থানীয়দের। আহত ওই ব্যক্তির নাম রবি। গুরুতর জখম অবস্থায় তাকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির সাথে থাকা গরুটি ঘটনাস্থলে মারা গেছে। ঘটনাটি ঘটেছে চাকদহ থানার পাঁচপোতা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। এরপরে খবর দেওয়া হয় চাকদহ থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ। উদ্ধার কাজে আসা ব্যক্তির অভিযোগ যে ওই ব্যক্তির দুটি হাত ই নাকি ভেঙে গেছে। দুর্ঘটনা ঘটা মাত্রই বেগতিক বুঝে খানিকটা দূরে অ্যাম্বুলেন্স রেখে পালিয়ে যায় চালক। অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

