নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহের শিমুরালিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।
শিমুরালি তে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুরন্ত গতিতে আসা লালগোলা ট্রেনের ধাক্কায় রেল লাইনে কাটা পড়লেন এক ব্যক্তি। আপ লালগোলা গ্যালোপিন ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ওই ব্যক্তির। মৃত ওই ব্যক্তির ভাইপো বিজন কুমার দাস জানালেন যে তার কাকার ডিভোর্স হওয়ার পর থেকেই একটু মানসিকভাবে অসুস্থ ছিলেন তাই প্রতিদিনই সন্ধে ছটা নাগাদ প্রেসারের ওষুধ খাওয়ার জন্য বাড়ি যেতেন। আর গতকালও সেরকমই তাড়াহুড়ো করে রেললাইন পার হয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন। আর ঠিক ওই সময়েই আপ লালগোলা গ্যালো পিন ট্রেনটি আসছিল, তার ভাইপো আরো জানালেন যে আশেপাশের লোকজন তাকে অনেকবার সতর্ক করেছে কিন্তু কানে একটু কম শোনার কারণে তিনি তা শুনতে পাননি। আর তারপরেই ঘটে যায় মর্মান্তিক বিপদ। মর্মান্তিক এই মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিমুরালি স্টেশনে।

