নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহের চাদুরিয়া ১ নং গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হল গ্রামসভা
মাননীয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা করা বিভিন্ন প্রকল্প গুলো সাধারণ মানুষ ঠিকভাবে পাচ্ছেন কিনা এবং তাদের কি কি সমস্যা আছে সে বিষয়ে আলোচনা করার জন্য চাকদহের চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হয়েছে গ্রাম সভা। চাদুরিয়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে নিত্যানন্দ মাঠের সম্মুখে অনুষ্ঠিত হয় এই গ্রাম সভা। উক্ত গ্রাম সভায় উপস্থিত ছিলেন চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালী দাস সারদার নদীয়া জেলা পরিষদের সদস্য তীব্র জ্যোতি দাস এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ জাকির হুসেন মন্ডল সহ বিভিন্ন জনপ্রতিনিধি। উক্ত সভায় গ্রামবাসীদের বিভিন্ন রকম সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। গ্রামবাসী এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই গ্রাম সভা এদিন সাফল্যমন্ডিত হয়ে উঠেছে।

