চশমায় থাকা সেন্সর জানিয়ে দেবে এক মিটার দূরত্বে থাকা বস্তুর উপস্থিতি,নদীয়ার ছাত্রের অভিনব আবিষ্কার

মৌমিতা দেবনাথ,
এবার দৃষ্টিহীন মানুষদের জন্য বিশেষ চশমা বানিয়ে নজির সৃষ্টি করলেন নদীয়ার মাজদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী কলেজের ছাত্র অর্ক বিশ্বাস। তার তৈরি করা এই স্মার্ট চশমায় আছে একটি বিশেষ সেন্সর যার মাধ্যমে দৃষ্টিহীনরা সহজেই ১ মিটার দূরত্বে কোন জিনিস থাকলে তা উপলব্ধি করতে পারবেন। যদিও বাজারে বহুদিন আগেই এমন বিভিন্ন ব্রান্ডের স্মার্ট চশমা এসেছে কিন্তু অর্কর তৈরি এই বিশেষ চশমা খুবই স্বল্পমূল্যে পাওয়া যাবে। মাত্র ২০০ থেকে ৩০০ টাকা ব্যয় করলেই দৃষ্টিহীনরা এই চশমা কিনতে পারবে। এ বিষয়ে অংক জানায় কলেজের এনএসএস ক্যাম্পে যোগ দিয়ে বিভিন্ন প্রতিবন্ধী ক্যাম্পে ঘোরার সময় তিনি লক্ষ্য করেন অন্যান্য প্রতিবন্ধকতার ক্ষেত্রে বিভিন্ন যন্ত্র থাকলেও দৃষ্টিহীনদের জন্য বিশেষ কোনো যন্ত্র সেভাবে নেই আর সেই থেকেই তার এই চশমা তৈরি ভাবনা। মাঝদিয়া বাজার থেকে একটি বিশেষ সেন্সর খুঁজে পান তিনি যার দাম মাত্র ৫৫ টাকা। এরপর তার সাথে দশ টাকার মাইক্রো স্পিকার ১৫ টাকার ব্যাটারি সহযোগে এই স্বল্পমূল্যের চশমাটি সে বানিয়েছে। অর্ক জানালেন অনেকে অনেক ভাবেই মানুষকে সাহায্য করে তার ভাবনা চিন্তা ছিল কিভাবে যারা প্রতিবন্ধী আছে নিজেরাই নিজেদের সাহায্য করতে পারবে। সেই ভাবনা থেকেই তার এই নয়া সৃষ্টি।