চলতি শিক্ষা বর্ষেই গ্রাজুয়েশন হবে ৪ বছরের কোর্স

চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে চালু হতে চলেছে চার বছরের স্নাতক কোর্স অর্থাৎ গ্রাজুয়েশন সম্পূর্ণ করতে হবে এবার চার বছরে। এর আগে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে সংঘাতে জড়ায় রাজ্য সরকার তবে জাতীয় শিক্ষানীতি মেনে নয় বরং পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানালেন ব্রাত্য বসু। উল্লেখ্য জাতীয় শিক্ষানীতিতে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু করার কথা বলা হয়েছিল।সেই নির্দেশিকা মেনে নিলেও প্রাথমিকভাবে এব্যাপারে সহমত পোষণ করেনি রাজ্য সরকার। এরপরই বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে খবরটি জানিয়েছেন। টুইটে ব্রাত্য বসু লেখেন যে আদতে রাজ্য সরকার কেন্দ্রীয় শিক্ষানীতিকে মান্যতা দেয়নি। এটি নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার হচ্ছে। যদিও বিষয়টি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে আদতে এতে পড়ুয়ারা কতটা লাভবান হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষাবিদদের একাংশ।