চলছে বাচ্চা কেনাবেচা, জাল পেতে বাচ্চা বিক্রির ছক বানচাল করল পুলিশ

মৌমিতা দেবনাথ,

চলছে বাচ্চা কেনাবেচা, জাল পেতে বাচ্চা বিক্রির ছক বানচাল করল পুলিশ
জিনিসপত্র কেনাবেচার মত বিক্রি করা হচ্ছে বাচ্চা আবার হাক দিয়ে তা বলাও হচ্ছে যে বাচ্চা বিক্রি করতে এসেছে। কিনবেন নাকি কেউ। কার বাচ্চা? কোথা থেকে এলো ?এমনই হারহিম করা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার অন্তর্গত খিরাটি এলাকায়। সেই খবর প্রশাসনের কাছে পৌঁছাতেই পৌঁছালো পুলিশ এবং চাইল্ড লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। তারা ওই বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায়।ওই এলাকায় নাকি কয়েকদিন যাবত যাযাবর দম্পতি বাস করছিল। পুলিশের হাতে ধরা পরল ধৃতরা। আর ধরা পড়তেই এক মহিলার সাফাই তার ভাই কয়েক মাস আগে ওই বাচ্চাটিকে তাঁদের কাছে দিয়ে গিয়েছিল,এই বাচ্চাটি হাওড়ার কোনও এক স্টেশন থেকে তাঁর ভাই কুড়িয়ে পেয়েছিল বলে ওই মহিলা জানান। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।চারিদিকে যেভাবে চাইল্ড ট্রাফিকিং এর ঘটনা নিত্যদিন খবরের শিরোনামে উঠে আসে সেখানে এমন বাচ্চা বিক্রির ঘটনা কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়।