চড়াম চড়াম ঢাক বাজানো থেকে গুড় বাতাসা বিলি, গরু চুরি কান্ডে অনুব্রত মণ্ডল কে গ্রেফতারের পর নদীয়ার নবদ্বীপে উচ্ছাস বিজেপি কর্মী সমর্থকদের
মলয় দে নদীয়া :-গ্রেফতার অনুব্রত, ঢাক বাজিয়ে গুড়-বাতাসা বিলি নদিয়ার নবদ্বীপের বিজেপি কর্মীদের। শুক্রবার সকালে নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোরামা তলায় পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে গুড়-বাতাসা বিলি করা হয়। গুড় বাতাসা বিলি করছেন বিজেপি কর্মীরা। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরেই আজ সকালে নবদ্বীপের রাজপথে নামলেন বিজেপি কর্মীরা। পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে গুড়-বাতাসা বিলি করা হয়। ঢাকও বাজান বিজেপি কর্মীরা।

