ঘাসফুলমুখী কি হতে চলেছেন পদ্ম শিবিরের সাত সাংসদ? পঞ্চায়েত ভোটের আগে জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
ঘাসফুলমুখী কি হতে চলেছেন পদ্ম শিবিরের সাত সাংসদ? পঞ্চায়েত ভোটের আগে জল্পনা তুঙ্গে,
পূর্ব মেদিনীপুরের কাঁথি জনসভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ বড়সড়ো ঘোষণা করেছেন। সভা থেকে তিনি জানিয়েছেন চলতি মাসেই তিনি দলের দরজা মাত্র পাঁচ সেকেন্ডের জন্য খুলে দেবেন, যেখানে দলের স্থান দেওয়া হবে সেই সব নেতাকর্মীদের যারা দলের ওপর ছুরি ঘোরাবেন না এবং দলের হয়ে কাজ করবেন। আর অভিষেকের এই বার্তার পরেই রীতিমত রক্তচাপ বেড়ে গিয়েছে বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে। কারণ পদ্ম শিবির ইতিমধ্যেই বেশ বুঝে গেছেন যে পঞ্চায়েত ভোটের আগেই তারা বেশ বড়সর ভাঙ্গনের মুখে পড়তে চলেছে। কারণ তৃণমূল সূত্রের দাবি এই পাঁচ সেকেন্ডের খোদা দরজা দিয়েই ঘাসফুল শিবিরে প্রবেশ করবে পদ্ম শিবিরের পাঁচ জন সাংসদ তারা সকলেই জনপ্রতিনিধি। তবে তারা সংসদ নাকি বিধায়ক তা এখনও পর্যন্ত খোলসা করে বলা হয়নি। কিন্তু এ নিয়ে জল্পনা থামছে না কারণ তৃণমূল শিবিরের হাতে রীতিমতো তালিকা ঘুরছে কারা কারা জার্সি বদলাতে চলেছেন ৫ সেকেন্ডের মধ্যে। সূত্র মারফত সেইসব নামের কিছুটা আভাস ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। সেই সম্ভাব্য দল বদলের তালিকায় রয়েছেন তিনজন কেন্দ্রীয় মন্ত্রী নিশিথ প্রামাণিক, জন বারলা, ও শান্তনু ঠাকুর। তালিকার নাম রয়েছে রকেট চট্টোপাধ্যায় ও খগেন মুর্মুর। নাম শোনা যাচ্ছে সৌমিত্র খাঁ ও জগন্নাথ সরকারের। শুধু সংশোধন তালিকা রয়েছেন অনেক বিধায়ক। তবে কি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই বেশ বড়োসড় ধাক্কার মুখে পড়তে চলেছে বঙ্গ বিজেপি শিবির। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ বানিয়ে আট ঘাট বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল এবং বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগেই কি তবে বিজেপিতে ভাঙ্গন ধরতে চলেছে?