ঘরে বসেই হিল্লি দিল্লি…. ভ্রমণ বিষয়ক বিশেষ প্রতিবেদন

মলয় দে নদীয়া:-প্রচন্ড গ্রীষ্মের দাবদহে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এক মুহূর্ত! তারপর রোজগারেও টান। অথচ বেড়াতে যাওয়ার জন্য, যখন হাতছানি দেয় বিভিন্ন পর্যটন কেন্দ্র, তখন ঘরে বসে দেখা ছাড়া আর উপায় কি?
আর সেই কারণেই আমাদের ভ্রমণ বিষয়ক এই বিশেষ প্রতিবেদন।
নদীয়ার শান্তিপুর শহরের মানস কুন্ডু তার পরিবারের পাঁচজন সদস্যকে নিয়ে গিয়েছিলেন ভ্রমণে । তিনি যখন যান, তখন তার ভরসা ছিল একমাত্র youtube। কিন্তু ফিরে এসে আমাদের সাথে শেয়ার করলেন তার অভিজ্ঞতা। অনেক কম খরচে, অল্প দিনে অনেক বেশি দর্শনীয় বিভিন্ন স্থান কিভাবে দেখা যায় দিলেন তারই সুলুক সন্ধান।দিল্লির লালকেল্লা রাজঘাট কুতুব মিনার। হরিদ্দারে গঙ্গারতি, দেরাদুনের সহস্র ধারা, মাছের দেশ রোপওয়ে।
বৃন্দাবনের গোকুল, প্রেম মন্দির রাধা কুন্ডু ও শ্যামকুন্ড নিধিবন।
আগ্রার ফতেপুর সিক্রি চাটগলি আগ্রাফোর্ট তাজমহল।
এছাড়াও রয়েছে আরও আকর্ষণীয় দর্শনীয় স্থান।