নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
গ্রাহক সেজে দোকানে ঢুকে ৭ লক্ষ ৫০ হাজার টাকার গয়না লুট করল দুষ্কৃতীরা,সোনার দোকানে গ্রাহক সেজে গয়না কিনতে ঢুকে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আর গয়না কেনার বাহানায় ১৫০ গ্রামের সোনার গয়না চুরি করল ওই দুই ব্যক্তি যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা। এরপরে ওই স্থান থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে কামালগাছি মোরের গাঙ্গুলী মার্কেটের একটি সোনার দোকানে। এদিন দোকানে দুই অ বাঙালি ব্যক্তি রুপোর মাদুলি কেনার নাম করে দোকানে ঢোকে। আর মাদুলি কেনার পর সেই মত তারা দামও মিটিয়ে দেয়। এরপর দোকানদারকে বলে সোনার গয়না দেখানোর জন্য দোকানদার পিছন ফিরতেই ড্রয়ারের মধ্যে থেকে গয়না বের করে তৎক্ষণাৎ ওই স্থান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। যার পুরো ভিডিওটি রেকর্ড হয়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। এরপরেই তড়িঘড়ি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই দোকান মালিক। আপাতত নরেন্দ্রপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা করছে।

