গ্রামীণ চিকিৎসকদের সংগঠন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে ডেপুটেশন দিলেন

মলয় দে নদীয়া :-গ্রামিণ চিকিৎসকদের সংগঠন(PMPAI) এর পক্ষ থেকে আজ জেলা মুখ‍্য স্বাস্হ‍্য আধিকারিক(CMOH) এর নিকট ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচী হয়।বিক্ষোভ সভায় অবিলম্বে সমস্ত গ্রামিণ চিকিৎসকদের করোনা ভ‍্যাকসিন প্রদান,করোনায় আক্রান্ত হয়ে মৃত চিকিৎসকদের উপযুক্ত ক্ষতিপূরন প্রদান,সমস্ত চিকিৎসকদের করোনা সচেতনতা ট্রেনিং দেওয়া সহ 6 দফা দাবি তুলে ধরা হয়। CMOH এর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের জেলা সম্পাদক লক্ষন শর্মা। বিক্ষোভ সভায় বক্তব‍্য রাখেন জেলার প্রবীন সংগঠক রবীন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।