মৌমিতা দেবনাথ,
গ্যাসের মূল্য বৃদ্ধিতে থালা বাজিয়ে তৃণমূল কর্মীদের অভিনব প্রতিবাদ
নিত্যদিন বেড়ে চলেছে গ্যাসের মূল্য যা মধ্যবিত্তের পকেটে দিচ্ছে ছ্যাকা। আর এবার গ্যাসের মূল্য বৃদ্ধিতে অভিনব প্রতিবাদ তৃণমূল কর্মীদের। থালা বাজিয়ে প্রতিবাদ জানালেন তারা। কিন্তু হঠাৎ কেন থালা।২০২০ সালে করোনা মহামারির সময়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাফাইকর্মীদের অভিনন্দন জানাতে প্রত্যেককে থালা বাজাতে।এবার প্রধানমন্ত্রীর সেই থালা বাজানো কর্মসূচি গ্রহণ করলেন বিষ্ণুপুরের তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূলের অভিযোগ প্রতিবার পঞ্চাশ থেকে একশো, ১০০ থেকে ২০০ এভাবে বাড়তে বাড়তে আজ গ্যাসের দাম আকাশ ছোঁয়া। যদিও এর পাল্টা জবাবে বিজেপির দাবি থালা বাজানোর উদ্দেশ্য আগে পরিষ্কার করুন। আগে পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত করুন।

