গো ব্যাক স্লোগান’ বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

গো ব্যাক স্লোগান’ বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে,দলীয় কর্মসূচিতে এসে গো ব্যাক স্লোগান শুনতে হল বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারকে। এদিন বাঁকুড়ায় কর্মসূচিতে আসেন মিঠুন চক্রবর্তী। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কর্মসূচিতে যান। দলীয় কর্মসূচির বাইরে বাঁকুড়ার দীপক চক্রবর্তী নামে এক ব্যক্তি সেখানকার বিজেপি সাংসদ সুভাষ চক্রবর্তীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে। ওই ব্যক্তি দাবি তিনি নিজেও একজন বিজেপি কর্মী এবং তার অভিযোগ সুভাষ সরকার এলাকার কোনোরকম কাজ করেন না। ওই ব্যক্তির আরো অভিযোগ তিনি দলের কোন রকম কাজে যুক্ত থাকেন না ২০১৪ সাল থেকে সুভাষ সরকারকে জেতানো হচ্ছে। এই ঘটনার পর বিজেপির অন্যান্য কর্মীরা ওই ব্যক্তিকে ব্যাপক মারধরও করে বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি তরফ থেকে বলা হয়েছে যে তৃণমূল তাদের মদের পয়সায় ওই ব্যক্তিকে পাঠিয়েছে তাদের নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে।