গোয়েন্দাদের চোখে ধুলো দিতে পটলের মধ্যে বিদেশী মুদ্রা ও সোনা পাচার

গোয়েন্দাদের চোখে ধুলো দিতে অভিনব কৌশল পাচারকারীদের। পটলের মধ্যে বিদেশি মুদ্রা ও সোনা পাচার করা হচ্ছে রমরমিয়ে। যা দেখে চক্ষু চরক গাছ পুলিশেরও। কয়লা পাচার গরু পাচার কান্ডের মধ্যে নতুন করে উদ্যোগের সৃষ্টি হয়েছে। পটলকে অর্ধেক কেটে তার মধ্যেই পাচার হচ্ছে সোনা ও বিদেশী মুদ্রা। যেহেতু সাম্প্রতিককালে পাচার চক্রের ঘটনা অনেকটাই বেড়ে যাচ্ছে তাই কেন্দ্রীয় এজেন্সি গুলি তৎপর হয়ে উঠেছে। জানা গেছে কয়েকদিন আগেই কলকাতা বিমানবন্দরে এক ব্যক্তি কলকাতা থেকে ব্যাংকক যাচ্ছিলেন গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের আধিকারিকরা তল্লাশি চালায়। এরপর তার ব্যাগ থেকে কিছু পটল উদ্ধার করা হয় আর সেগুলি খতিয়ে দেখতেই চক্ষু চরকগাছ হয়ে যায়। শুল্ক দফতরের আধিকারিকদের। পটলের মধ্যে কয়েক হাজার ডলার ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুরো ছক কষে সেই যাত্রী পাচার করছিলেন সোনাও বিদেশী মুদ্রা কিন্তু তল্লাশি অভিযানে কোন কিছুই পারছিলেন না আধিকারিকরা, অথচ শুল্ক দফতরের কাছে খবর ছিল যে ওই যাত্রীর কাছে রয়েছে সোনা এরপর দেখতে পাওয়া যায় যে তার বেল্ট ক্রেডিট কার্ড সহ একাধিক জিনিসে লুকিয়ে সোনা। এতদিন পর্যন্ত দেশের মধ্যে সোনা পাচারের অন্যতম করিডর হিসেবে পরিচিত ছিল মুম্বই। কিন্তু সাম্প্রতিককালে কলকাতায় এই ধরনের ঘটনা বেড়ে গেছে তাই কেন্দ্রীয় সংস্থাগুলি তৎপর হয়ে উঠেছে। আর গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই পাচারের অভিনব কৌশল বার করছেন পাচারকারীরা।