গোটা শরীর জুড়ে এই ব্যক্তির ফোটানো ১০০ টি পিন, না দেখলেই মিস করবেন

মৌমিতা দেবনাথ,

সারা শরীরে তার ফোটানো ১০০ টিরও বেশি ইয়ারপিন। তবে বেশিরভাগ ইয়ারপিন ফোটানো তার মুখে, চোখে না দেখলে যা বিশ্বাস করা দায়। এক সময় বলিউড টলিউডের একাধিক সিনেমায় জমিয়ে কাজ করেছেন তিনি। তার নাম কাশি যার হিরোগিরি দেখে বোমকে যাবেন আপনিও। ভালো করে দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারছেন কিনা অনেকেরই হয়তো চেনা চেনা লাগছে। কিন্তু ধরতে পারছেন না কোথায় দেখেছেন। অনেক সিনেমাতেই আপনি এই ব্যক্তিকে দেখে থাকবেন।প্রথমে একটি দুটি করে কান ফোটানো শুরু করেন তিনি ধীরে ধীরে সেই সংখ্যাটা বাড়তে বাড়তে এখন তা দাঁড়িয়েছে ১০০ তে। ১৩ বছর বয়স থেকে নাচের প্রশিক্ষণ নিতে শুরু করে সে, নাচ শরীরচর্চা সবটাই তার নখ দর্পনে। এক সময় চুটিয়ে কাজ করলেও এখন আর কেউ তাকে ডাকে না তাইতো সংসার চালাতে তিনি খুলেছেন ছোট্ট একটি চায়ের দোকান।