গুরু পূর্ণিমা উপলক্ষে ভক্তের ঢল দৌলতপুর এ

হরিশ্চন্দ্রপুর,০৩ জুলাই:
প্রতিবছরের ন্যায় এ বছরও হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত হল গুরু পূর্ণিমা।গুরু পূর্ণিমা উপলক্ষে সোমবার সকাল থেকেই ভক্তদের ঢল নামে দৌলতপুর গ্রামে।দীক্ষাগুরুদের আশীর্বাদ নিতে এদিন অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন এখানে।প্রসঙ্গত,প্রাচীন বৈদিক যুগ থেকে যে গুরু-শিষ্য সম্পর্কের কথা আমরা শুনে থাকি,সেই পরম্পরা শ্রদ্ধা জানাতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।তবে এ নিয়ে অবশ্য রয়েছে নানা মত।অনেকে বলেন এই তিথিতেই পরাশর মুনি এবং মৎসগন্ধা সত্যবতীর কোল আলো করে আসেন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস।এই মতেও অনেকে আজকের এ দিনটিকে পালন করে থাকেন।আবার অনেকে দিক্ষাগুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই এ দিনটিকে পালন করে থাকেন।কোনও একটি মন্ত্রে যাঁরা দিক্ষা নিয়েছেন এদিন তিনি গুরুর কাছে গিয়ে শ্রদ্ধা অর্পন করে থাকেন।গুরুর পা ছুঁয়ে প্রণাম করেন।সাদা ফুল দিয়ে চলে গুরু প্রণাম।যে রীতিই এদিন দেখতে পাওয়া যায় দৌলতপুর পশ্চিম পাড়া রাধা গোবিন্দ ও শীতলা মন্দির প্রাঙ্গণে।