আজ ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। দেশজুড়ে আজ মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাজ্ঞ নিবেদন করা হচ্ছে। নদীয়ার শান্তিপুরে ও দেখতে পাওয়া গেল একই রকম দৃশ্য।
শান্তিপুর শহর কংগ্রেসের উদ্যোগে গান্ধীজীর ছবিতে মাল্য দান করে পুষ্প বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন শান্তিপুর শহর কংগ্রেসের সভাপতি রাজু পালসহ অন্যান্য সদস্যগণ। এ বিষয়ে শান্তিপুর শহর কংগ্রেসের সভাপতি রাজু পাল বলেন, গান্ধীজী যে শান্তির বার্তা দিয়েছিলেন সেই শান্তির বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন। আজকের অনুষ্ঠানে শান্তিপুর শহর কংগ্রেসের সকল সদস্যরা উপস্থিত থেকে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেছেন।

