মৌমিতা দেবনাথ
গরমে স্বস্তি পেতে জলাশয়ে ডুব দিল দাতাল হাতি রামলাল , দেখুন ভাইরাল ভিডিও
তীব্র গরমে হাসফাঁস অবস্থা কলকাতা সহ গোটা বাংলার। দু এক দিনের এক পশলার বৃষ্টিতে স্বস্তি মিললেও তাপমাত্রা সেই কোথাও ৪০ ডিগ্রি আবার কোথাও ৪৩ ডিগ্রি। কিন্তু গরম কি শুধু মানুষেরই লাগে। একদমই নয় গরমে কাহিল প্রাণীকুলও। তাইতো তীব্র গরমে একটু স্বস্তি পেতে জলাশয়ে ডুব দিল দাঁতাল হাতি রামলাল। খালের জলে গা ডুবিয়ে বেশ স্বস্তি বোধ করছে সে। ইতিমধ্যেই নেট মাধ্যমে প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে ভিডিওটি। আপনিও দেখুন তীব্র গরমে দাঁতাল হাতি রামলালের সেই স্নানের ভিডিও ।

