গরমের ১০ দিনে স্কুল ছুটি ঘোষণা রাজ্য শিক্ষা দফতরের

১০ দিন বন্ধ থাকবে স্কুল। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এবার গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হবে ১০ দিন। ২৪ মে থেকে এই ছুটি শুরু হবে। বলা হয়েছে, ২৪ মে থেকে ৪ জুন: রবিবার ছুটি হিসেবে বিবেচনা করা হবে না। মোট ১০ দিন ধার্য করা হয়েছে। তবে স্থান-কাল ভৌগলিক অবস্থান দেখে ছুটির দিন পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে নবান্ন।তবে শিক্ষা দপ্তর বলছে এর আগে প্রায় একমাস গরমের ছুটি দেওয়া হতো। এবারে নিয়মে কেন পরিবর্তন হলো। আসলে গত দুবছর করোনার প্রকোপে পড়াশোনা হয়নি বললেই চলে । তার উপর আবার অতিরিক্ত গরম পরায় গত বছর ছুটি বাড়ানো হয়েছিল স্কুল কলেজ গুলিতে।
তবে নবান্ন সূত্রে আরও জানানো হয়েছে স্থান এবং ভৌগোলিক আবহাওয়ার তারতম্য বিচার করে ছুটির পরিমাণ কিছুটা বাড়ানো যেতে পারে।
একদিকে জমিয়ে শীত পড়েছে তাই আবহাওয়াবিদরা মনে করছেন এবারের জমিয়ে গরমও পড়তে পারে। শীতের তুলনায় গরমে স্কুলে যেতে বেশি সমস্যা হয় পড়ুয়াদের। তাদের কথা মাথায় রেখে গরমের ছুটিতেই বেশি প্রাধান্য দিয়ে থাকে শিক্ষা দপ্তর।