মৌমিতা দেবনাথ
বিয়ে মানেই দিনটি মেয়েদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাই মেকআপ থেকে শুরু করে গয়না সবকিছু হতে হবে একেবারে পিকচার পারফেক্ট। বিয়ের দিন সব কনেরাই চায় তাদেরকে সবচেয়ে সেরা সুন্দরী লাগুক। সকলের চোখ যেন তার দিকেই সেদিন থাকে। তাই সেই দিনটিকে নিয়ে মেয়েদের থাকে হাজারো পরিকল্পনা। বর্তমানে বিয়ের দিনে নিজেকে আরও বেশি আকর্ষণীয় গড়ে তুলতে কোন কমতি রাখেনা কনেরা। তাই বিভিন্ন রকম সাজ পোশাকে তারা সকাল থেকেই নিজেকে সাজিয়ে তোলে। আজকাল গায়ে হলুদের সময শাড়ির সাথে বিভিন্ন রকম ফুলের গয়নায় নিজেকে সাজিয়ে তোলে কনে। কিন্তু কখনো কি দেখেছেন ফুলের গয়নার বদলে কনেকে সাজানো হলো হরেক রকমের চকলেট দিয়ে ডেয়ারি মিলক, কিটক্যাট, আরো কত রকমের চকলেট। সম্প্রতি স্পেশাল মিডিয়ায় একজন মেকআপ আর্টিস্ট সেই কণের ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে কনের চুল থেকে গলার হার সবটাই চকলেট দিয়ে সাজানো। কণের এমন অভিনব সাজে সকলে মেকআপ আর্টিস্টের প্রশংসায় পঞ্চমুখ এবং ভিডিওটি ঝড়ের গতিতে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আপনিও দেখুন সেই ভিডিও যে কিভাবে চকলেট দিয়ে কনেকে সাজানো হয়েছে।

